ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল Logo মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা Logo পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৩ Logo তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট Logo সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি Logo চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo নারী ও শিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের Logo কম্বোডিয়ায় মানবপাচার চক্রের প্রধান ঢাকায় গ্রেপ্তার Logo নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু Logo মিঠামইন বিএনপি সভাপতি হত্যা: আটক ৩

মিঠামইন বিএনপি সভাপতি হত্যা: আটক ৩

কিশোরগঞ্জের মিঠামইনের বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মৃত সুলতানের ছেলে মো. হেলাল (২৫), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুধরাজপুর এলাকার নূর হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন (৩২) ও একই উপজেলার নাগমুদ বাজার মধ্যপাড়া এলাকার রহমত উল্লাহ ওরফে খোকনের ছেলে মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক পৌনে ১০টায় মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এসময় হত্যায় ব্যবহৃত একটি চাপাতি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, উদ্‌ঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

মিঠামইন বিএনপি সভাপতি হত্যা: আটক ৩

আপডেট সময় ০২:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬