ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটির বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাঙামাটি জেলা প্রশাসন।

এতে জানানো হয়, ৭ জুলাই গণবিজ্ঞপ্তিতে জারিকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারীকৃত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আমরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। নোটিশ পাওয়ার পর পরই আমরা আমাদের পেইজে জানিয়ে দিয়েছি। আশা করছি দ্রুতই বুকিং শুরু হবে। বন্ধকালীন সময়ে যে ক্ষতি হয়ে আশা করছি তা কাটিয়ে উঠতে পারবো।

তিনি আরও বলেন, দেশের সব ভ্রমণপিপাসুদের প্রতি আহ্বান জানাই, আপনারা আসুন, এই বর্ষায় মেঘের রাজ্য সাজেকের সৌন্দর্য উপভোগ করুন।

প্রসঙ্গত, গত ৭ জুলাই রাঙামাটি পার্বত্য জেলায় ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটে। একইসঙ্গে পাহাড়ি ঢল ও ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়। ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে প্রশাসন। সেসময় সাজেকে আটকা পড়ে ৫ শতাধিক পর্যটক। পরে অবশ্য সেনাবাহিনীর সহায়তায় তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬