ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার যেকোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, ভাষণ বা বিবৃতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) সরকারের এক তথ্যবিবরণীতে দেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি এই আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, বিগত ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর স্পষ্ট আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

এই অবস্থায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ বা বক্তব্য—তা সরাসরি (লাইভ) হোক কিংবা ধারণকৃত (রেকর্ডেড)—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে যে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ নাগরিকবৃন্দ দেশের প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে সরকারের আহ্বান

আপডেট সময় ১০:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬