ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ Logo দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান Logo আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা ও দাফনের সময়সূচিতে পরিবর্তন Logo ইরানের নজিরবিহীন ড্রোন হামলা: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা Logo তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী Logo সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় Logo আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী Logo মেথিকান্দা রেলস্টেশনে নির্যাতনের শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু Logo রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ
বাহরাইন-কাতার-কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত

ইরানের নজিরবিহীন ড্রোন হামলা: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার পারদ চড়িয়ে বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং একাধিক কৌশলগত স্থাপনায় একযোগে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী। এতে করে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা  বিরাজ করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সকালে এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের সেনাবাহিনীর চলমান অভিযানের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে।

পার্স টুডে জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার সকালে এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের সেনাবাহিনীর চলমান অভিযানের ধারাবাহিকতায় কুয়েতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারে একটি স্যাটেলাইট অ্যান্টেনা (প্রাথমিক সতর্কীকরণ কেন্দ্র) এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণাগারে বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, সর্বাধিনায়কের নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেবে না। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা ইসলামী বিপ্লবের উচ্চ আদর্শ রক্ষায় অটল থাকবে।

বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

বাহরাইন-কাতার-কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত

ইরানের নজিরবিহীন ড্রোন হামলা: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা

আপডেট সময় ০২:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬