ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী Logo তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী Logo যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী Logo সরকারি অফিসগুলোতে শূন্য পদ ৫ লাখ ২২ হাজার : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী Logo আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ Logo স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় ধারালো অস্ত্রের আঘাতে ঢামেক কর্মচারীর মৃত্যু Logo পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস Logo ১৬ জেলায় বন্যার আভাস Logo ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব Logo ‘গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন’

আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ

শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।

মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বিমসটেক মহাসচিব সংস্থাটির চলমান কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বৈঠকে বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের সভাপতিত্বকালীন সময়ে আঞ্চলিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

শামা ওবায়েদ সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির অগ্রাধিকার তুলে ধরে বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগের মাধ্যমে বিমসটেকভুক্ত দেশগুলোর জনগণের জন্য বাস্তব সুফল নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সভাপতিত্বকালে গৃহীত সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলোর সময়মতো বাস্তবায়নে সহায়তা করতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বিভিন্ন খাতভিত্তিক বিমসটেক বৈঠক আয়োজন করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এ সময় উভয়পক্ষ বাংলাদেশের সভাপতিত্বকালীন সময়ে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিমসটেক গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপ দিতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী

আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ

আপডেট সময় ০৪:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬