ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট লক্ষ্য তাড়ায় দিশেহারা টাইগাররা

বাংলাদেশি পেসার নাহিদ রানার গতি, বাউন্স ও ইয়র্কারে বিধ্বস্ত স্বাগতিক জিম্বাবুয়ে থেমেছে ৩৬.৪ ওভারে ১৪১ রানে। ফলে জয়ের জন্য সফরকারী বাংলাদেশের প্রয়োজন ১৪২ রান। তবে সেটা তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। 

দুই ওপেনার তানজিদ হাসান তামিম, সৌম্য সরকারের সঙ্গে এর মধ্যে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্তও। এরপর সফরকারীরা দলীয় ৬৬ ও ৭৪ রানে হারিয়েছে আরও দু’টি উইকেট।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৪.১ ওভার শেষে ৮৯ রান।

১৪২ রানের লক্ষ্যে নেমে বাজে শুরু বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন তানজিদ হাসান তামিম। এক বাউন্ডারিতে ৬ বলে ৮ রান করেছেন তিনি। ব্যর্থ আরেক ওপেনার সৌম্য সরকারও। ১০ বল খেলে ৬ রান এসেছে তার ব্যাট থেকে। 

দুই ওপেনারের দ্রুত বিদায়ে বাড়তি দায়িত্ব ছিল নাজমুল হোসেন শান্তর কাঁধে। তবে অভিজ্ঞ এই ব্যাটার দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। উল্টো দলের বিপদ বাড়িয়েছেন। ৭ বল খেলে ৩ রান করেছেন তিনি।

এরপর তাওহীদ হৃদয় ২৫, মোসাদ্দেক হোসেন ৩ ও মেহেদী হাসান মিরাজ ১০ রান করে সাজঘরের পথ ধরেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছোট লক্ষ্য তাড়ায় দিশেহারা টাইগাররা

আপডেট সময় ০৭:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬