ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

তৃণমূলে বড় ধাক্কা, সব পদ ছাড়লেন রাজ্য সভাপতি

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

শনিবার (৪ জুলাই) তার এই পদত্যাগ দলটির জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলের পর সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব নিয়ে মাত্র এক মাস আগে তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন।

তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় অন্যান্য সব পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন। এতে দলটির সঙ্গে তার সম্পর্ক কার্যত শেষ হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

তিনি দলের ব্যাংক হিসাবের অনুমোদিত স্বাক্ষরকারী এবং নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত প্রতিনিধির দায়িত্বও ছেড়ে দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিমন্ত্রী হিসেবে অর্থ ও স্বাস্থ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করেছেন। তিনি তৃণমূলের নারী সংগঠনেরও অন্যতম শীর্ষ নেতা ছিলেন।

গত ৫ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

তিনবারের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দমদম উত্তর আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সৌরভ সিকদারের কাছে পরাজিত হন।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

তৃণমূলে বড় ধাক্কা, সব পদ ছাড়লেন রাজ্য সভাপতি

আপডেট সময় ০৮:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬