বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

মেক্সিকোর জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। রাউন্ড ৩২-এ তারা ইকুয়েডরকে হারিয়েছে ২-০ গোলে। প্রিয় দলের জয়ের পর উল্লাস করতে গিয়ে মেক্সিকো সিটিতে প্রাণ গেল দুজনের। বিষয়টি নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ।

মেক্সিকো সিটির স্বাস্থ্যসচিব জানান, জাতীয় দলের ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় উদ্‌যাপন করতে বিপুল জনসমাগমের মধ্যে ১৯ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ মারা যান। জরুরি সেবাকর্মীরা তাদের বাঁচিয়ে তুলতে পারেননি।

স্থানীয় গণমাধ্যমে তৃতীয় একজনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

সূত্র : রয়র্টাস

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com