সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর জার্মানিতে বন্দুক হামলা, নিহত ৫ এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

২০০ ছাড়িয়েছে জিম্বাবুয়ের লিড, চাপে বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

হারারে টেস্টে দ্বিতীয় দিনে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। তবে ইনিংসের মাঝপথে এক ওভারেই দুই উইকেট তুলে কিছুটা স্বস্তি পেয়েছে পায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৩৫০ রান। প্রথম ইনিংসে তাদের লিড বেড়ে হয়েছে ২১০ রান।

প্রথম দিন ১৪০ রানে অলআউট হওয়ার পর শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। দিন শেষে জিম্বাবুয়ে ১ উইকেটে ১৩৬ রান তুলে মাত্র ৪ রানে পিছিয়ে ছিল। দ্বিতীয় দিনের সকালে দ্রুতই লিড নেয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেট এনে দেন খালেদ আহমেদ। তার অফ স্টাম্পের বাইরের বল উইকেটরক্ষক অমিত হাসানের হাতে ক্যাচ দিয়ে ১৭ রান করে ফেরেন ব্রেন্ডন টেলর। তবে এরপর ইনোসেন্ট কাইয়া ও ব্রায়ান বেনেট বড় জুটি গড়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যান।

১৫৩ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কাইয়া। মধ্যাহ্নভোজের বিরতিতে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৪৯ রান। তখন কাইয়া অপরাজিত ছিলেন সেঞ্চুরি করে, আর বেনেট ৫৯ রানে।

বিরতির পর তাইজুল ইসলাম প্রথম সাফল্য এনে দেন। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ৬৭ বলে ৫৯ রান করা বেনেটকে ফিরিয়ে দেন তিনি। এরপর ম্যাচের মোড় ঘোরানোর আভাস দেয় বাংলাদেশ। ইনিংসের ৭২তম ওভারে প্রথম বলেই তাইজুলের শিকার হন ২২৭ বলে ১৪০ রান করা ইনোসেন্ট কাইয়া। পরের বলেই দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন সিগা। এক ওভারেই দুই উইকেট হারিয়ে ৫ উইকেটে ২৮১ রানে নেমে আসে জিম্বাবুয়ে।

তবে এরপর আবারও প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। ওয়েসলি মাধেভেরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন অবিচ্ছিন্ন জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন। ৮৮ ওভার শেষে মাধেভেরে ৩৬ ও আরভিন ৪৯ রানে অপরাজিত আছেন।

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com