শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দিনাজপুর, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে বা গুজব ছড়ালে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হবে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে দিনাজপুরে অবস্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবেরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো কেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রসচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং কেন্দ্রপ্রধানকে সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের সন্তানকে পড়ান না, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রত্যেক শিক্ষককে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করে পাঠদান করতে হবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com