ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি

২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেছিল জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলটি অবশেষে কাটাল সেই দুঃস্বপ্ন। ১২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল চারবারের চ্যাম্পিয়নরা।

টরন্টো স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জার্মানি। দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষ করে আবারও বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে তারা।

২০১৪ সালে শিরোপা জয়ের পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। সেই ব্যর্থতার ভার নিয়েই এবারের আসরে নেমেছিল দলটি। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি তাই ছিল তাদের জন্য বড় পরীক্ষা।

ম্যাচের শুরুতে সেই পরীক্ষায় হোঁচটই খেয়েছিল জার্মানি। ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। দীর্ঘ সময় এগিয়ে থেকে জার্মানিকে চাপে রেখেছিল আফ্রিকার দলটি।

এই ম্যাচের আগে বিশ্বকাপে সর্বশেষ ১০ ম্যাচে আগে গোল হজম করে মাত্র একবার জিতেছিল জার্মানি। সেই পরিসংখ্যান বলছিল, ম্যাচটি তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। কোচ জুলিয়ান নাগেলসম্যান ৬০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন এনে ম্যাচে নতুন গতি যোগ করেন। আলেকজান্ডার পাভলোভিচ, লিরয় সানে, জামাল মুসিয়ালার জায়গায় নামেন নাদিয়েম আমিরি, জেমি লেভেলিং, ডেনিজ উন্দাভ।

৬৮তম মিনিটে আমিরির ক্রস থেকে দারুণ ভলিতে সমতা ফেরান উন্দাভ। এরপর ম্যাচ গড়ায় নাটকীয় পরিণতির দিকে।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস ধরে বক্সের ভেতরে ঘুরে দাঁড়িয়ে জোরালো শটে জয়সূচক গোল করেন উন্দাভ। তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় জার্মানির।

আইভরি কোস্টের জন্য এটি ছিল হতাশার ম্যাচ। ৮৮ মিনিটে সাইমন আদিংরার সামনে পরিষ্কার সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারেননি। ম্যাচটি ড্র হলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেতে পারত তারা।

এই জয়ে শুধু নকআউটই নিশ্চিত হয়নি, একটি রেকর্ডও গড়েছে জার্মানি। বিশ্বকাপে কোনো না কোনো সময় পিছিয়ে থেকেও সর্বোচ্চ ১৬টি ম্যাচ জয়ের কীর্তি এখন তাদের। ব্রাজিলের ১৫ জয়কে ছাড়িয়ে গেছে তারা।

এ ছাড়া এই ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ম্যানুয়েল নয়্যার।

গ্রুপ ই তে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। আইভরি কোস্ট ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি

আপডেট সময় ১২:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬