ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

বিশ্বকাপের হাজারতম ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় জাপান

দারুণ এক মাইলফলকে পা রাখার অপেক্ষায় জাপান-তিউনিসিয়া। মন্তেরেইয়ে দুই দল যখন মুখোমুখি হবে, তারা খেলবে বিশ্বকাপের ইতিহাসের ১ হাজারতম ম্যাচ! এমন রোমাঞ্চকর উপলক্ষ্য, জয়ের রঙে রাঙাতে মুখিয়ে জাপান কোচ হাজিমে মরিয়াসু।

এমনিতেই উত্তর আমেরিকা বিশ্বকাপে মরিয়াসুর প্রথম চাওয়াটা পূরণ হয়নি। নেদারল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র করে ‘এফ’ গ্রুপে যাত্রা শুরু করেছে তারা। বাংলাদেশ সময় রবিবার সকাল ১০টায় এশিয়ার দলটি দ্বিতীয় ম্যাচ খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।

সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া তিউনিসিয়ার ডাগআউটে এসেছে পরিবর্তন। ওই হারের পর সাবরি লামৌচিকে ছাঁটাই করে দায়িত্ব তুলে দেওয়া হয় এহভে হোনাহর কাঁধে। প্রথম ম্যাচে ‘এশিয়ার সেরা দল’ এর বিপক্ষে অগ্নিপরীক্ষায় বসবেন তিনি।

নতুন কোচের হাত ধরে, নতুন এক তিউনিসিয়ার মুখোমুখি হতে হবে, মানছেন মরিয়াসু। জাপান কোচের মনে হচ্ছে, ভিন্ন এক দলের মুখোমুখি হতে হবে তাদের। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে নেদারল্যান্ডস খুবই ভালো খেলেছিল, আমাদের দলও ভালো খেলেছিল, কিন্তু ওই ম্যাচের ফলে পুরোপুরি সন্তুষ্ট নই আমরা। এখন আমাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। আমি বিশ্বাস করি, সবাই মনে করে যে, ম্যাচটি আমাদের জেতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, সুইডেনের বিপক্ষে খেলা তিউনিসিয়ার চেয়ে এই তিউনিসিয়া ভিন্ন। নতুন কোচ নিশ্চিতভাবে দলকে তাতিয়ে দিচ্ছেন। তাদের জমাট রক্ষণ আছে, গোল করার মতো পরিস্থিতি তৈরির জন্য, প্রতিপক্ষের ফাঁকফোকর খুঁজে বের করতে তারা পারদর্শী।’

জাপান প্রথম ম্যাচ খেলেছিল ডালাসে। সেখানকার তুলনায় মন্তেরেইয়ে গরম বেশি। প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে, বিশ্বকাপের হাজারতম ম্যাচটি উপভোগ্য করে তুলতে চান জাপান কোচ। তিনি বলেন, ‘এখানকার আবাহওয়া ভীষণ আলাদা। গরমটা আরও বেশি। খেলোয়াড়দের জন্যও এটি আরও কঠিন হবে। তবে, আমরা নিশ্চিত করতে চাই চমৎকার একটা ম্যাচ হবে, যেটি বিশ্বকাপের হাজারতম ম্যাচ হওয়ার যোগ্য।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

বিশ্বকাপের হাজারতম ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় জাপান

আপডেট সময় ০৬:০২:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬