ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল। আগের আসরের হতাশা ভুলে নতুন উদ্যমে শিরোপার লড়াই শুরু করতে যাচ্ছে ইউরোপের এই শক্তিশালী দল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে তারা।

ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও দলের আক্রমণভাগের প্রধান ভরসা তিনি। বিশ্বকাপের মঞ্চে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত এই মহাতারকা।

কোচ রবার্তো মার্তিনেস-এর পরিকল্পনায় গোলপোস্টের নিচে দায়িত্ব পালন করতে পারেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে থাকবেন অভিজ্ঞতা ও গতির সমন্বয়ে গড়া চার ফুটবলার- জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও এবং নুনো মেন্দেস।

মধ্যমাঠে খেলাটির নিয়ন্ত্রণ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেস-এর ওপর। বিশেষ করে ভিতিনিয়া ও জোয়াও নেভেসের দায়িত্ব থাকবে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বজায় রাখা এবং দলের ছন্দ ধরে রাখা।

আক্রমণভাগে দুই প্রান্তে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতো-কে। আর মাঝখানে গোলের দায়িত্ব থাকবে রোনালদোর কাঁধে। তার অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতাই পর্তুগালের সবচেয়ে বড় শক্তি।

পর্তুগালের সম্ভাব্য একাদশ

দিয়োগো কস্তা; জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস; ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস; বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো

আপডেট সময় ০৩:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬