মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে লালমনিরহাটে জনতা-পুলিশ সংঘর্ষ, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসি প্রত্যাহার বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি মহাখালী-তেজগাঁও এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ফ্রান্সের সামনে ২০০২ বিশ্বকাপের দুঃস্বপ্ন সেনেগাল

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আজ রাতে ফ্রান্স যখন সেনেগালের বিপক্ষে মাঠে নামবে, নিশ্চয়ই তাদেরকে ২০০২ সালের দুঃস্বপ্ন তাড়া করে বেড়াবে। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় অঘটনটি যে সেবারই ঘটেছিল। সেবার ইংলিশ লিগ, ইতালিয়ান লিগ আর ফ্রেন্স লিগের সর্বোচ্চ ৩ স্কোরার ছিলেন থিঁয়েরে অরি, ডেভিড ত্রেজেগে আর সিসে। তিনজনই ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। অথচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরাসিরা কোন গোল না করেই জাপান-কোরিয়া বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছিল। সেই আসরে তাদের পঁচা শামুকে পা কাটা শুরু হয় মূলত সেনেগালের সাথে হেরেই। ২৪ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে ফ্রান্সের সামনে আবারও সেই তেরাঙ্গার সিংহরা।

নিউ জার্সিতে রাত একটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে সেনেগালের ডাগাউটে থাকবেন পাপ থিয়াও, যিনি ২০০২ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। অন্যদিকে ফ্রান্সের স্কোয়াডে আছেন দিদিয়ের দেশম যিনি অধিনায়ক এবং ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জিতেছেন। এই ৫৭ বছর বয়সী ম্যানেজারের এটাই শেষ বিশ্বকাপ। গুঞ্জন আছে, টুর্নামেন্ট শেষে লে ব্লু’দের দায়িত্ব যাচ্ছে জিনেদিন জিদানের কাছে। তাই দেশম চাইবেন বিদায়ের আগে ফরাসিদের আরেকটা সোনালি শিরোপা উপহার দিতে।

চলতি মাসে প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হারের ধাক্কা পেলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে ফ্রান্স। উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সব মিলিয়ে শেষ ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই অন্তত দুই গোল করেছে লে ব্লু’রা। আক্রমণভাগে ফ্রান্সের শক্তি ঈর্ষণীয়। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন মাইকেল ওলিসে। ৫২ ম্যাচে করেছেন ২২ গোল এবং ৩১টি অ্যাসিস্ট। ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ও অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে তিনি গড়েছেন ভয়ংকর এক আক্রমণভাগ।

তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমবাপেই। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হলেও রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফিবিহীন মৌসুম কাটিয়েছেন ফ্রান্স অধিনায়ক। তার পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে সমালোচনাও বেড়েছে। সাবেক বিশ্বকাপজয়ী ফ্র্যাঙ্ক ল্যেব্যুফসহ অনেকে প্রশ্ন তুলেছেন, অধিনায়কত্বের আর্মব্যান্ড পরার জন্য এমবাপ্পেই কি সঠিক ব্যক্তি? তবে ফরাসি শিবিরে তার প্রতি সমর্থনে কোনো ঘাটতি নেই। দেম্বেলে এ সপ্তাহেই তার ঘনিষ্ঠ বন্ধু এমবাপেকে ঘিরে সমালোচনাকে খুবই অন্যায্য বলে মন্তব্য করেছেন। তার মতে, এমবাপে এখনো দলের অন্যতম নেতা।

বিশ্বকাপ বরাবরই এমবাপের জন্য বিশেষ মঞ্চ। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ১৪টি বিশ্বকাপ ম্যাচে করেছেন ১২ গোল। এতে তিনি কিংবদন্তি পেলের গোলসংখ্যার সমতায় পৌঁছেছেন। আর বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড থেকে পিছিয়ে আছেন মাত্র চার গোল।

তবে ফ্রান্সকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে সেনেগালও। বাছাইপর্বে অপরাজিত থাকা থিয়াওয়ের দল টানা তৃতীয় বিশ্বকাপে খেলতে এসেছে আত্মবিশ্বাস নিয়েই। সেনেগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সাদিও মানে জাতীয় দলের হয়ে ৫৪ গোল করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-নাসরের হয়ে ২৩টি গোল ও অ্যাসিস্টে অবদান রাখেন তিনি। ক্রিস্টাল প্যালেস উইঙ্গার ইসমাইলা সার স্মরণীয় এক মৌসুমে করেন ২১ গোল। এছাড়া নিকোলাস জ্যাকসন, বাম্বা দিয়েং ও ইলিমান এনদিয়ায়েও আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করেছেন।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে সেনেগাল। এতে টানা ১৭ ম্যাচে গোল করার ধারার ইতি ঘটে। তবে দলটির আক্রমণভাগের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। ২০০২ সালের বিশ্বকাপে ফ্রান্স হারিয়ে বিশ্বকে তাক লাগানোর পর সেনেগাল পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এবারও কি তেমন কিছুর জন্যই অপেক্ষা করছে ফুটবল বিশ্ব? নিউ জার্সিতে আই গ্রুপের প্রথম ম্যাচে কি ২৪ বছর আগের মতই কোন চমক অপেক্ষা করছে?  

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com