ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগেই বড় ধরনের ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য লেফট-ব্যাক নিকোলাস তালিয়াফিকো ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারবেন না।

আর্জেন্টাইন সাংবাদিক ফের্নান্দো সিজের বরাত দিয়ে জানা গেছে, তালিয়াফিকো তাঁর বাঁ পায়ের ‘সোলিয়াস পেশিতে’ হালকা টানের কারণে সমস্যায় ভুগছেন।

এই ইনজুরির কারণে আগামী ১৬ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ এবং পরবর্তীতে অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও এই লেফট-ব্যাককে সাইডলাইনে কাটাতে হবে।

তবে ইনজুরি সত্ত্বেও তালিয়াফিকোকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে না। আর্জেন্টিনার কোচিং স্টাফ এবং মেডিকেল টিম যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, তিনি দলের সাথেই থাকবেন।

আগামী রবিবার পর্যন্ত প্রতি সেশন ধরে তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে মূল্যায়ন করা হবে। আর্জেন্টিনা দল আশা করছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং পরবর্তী নকআউট পর্বের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন। তাঁর অনুপস্থিতিতে আলবিসেলেস্তেদের রক্ষণভাগের বাঁ প্রান্ত সামলানোর জন্য কোচকে এখন বিকল্প ছক সাজাতে হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

আপডেট সময় ০৩:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬