বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুনের ৮ দিনেই দেশে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ সিটি করপোরেশনের ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে: অর্থমন্ত্রী অনার্সে কোর্স কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস’

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের জন্য আনন্দের খবর নিয়ে এলো টি স্পোর্টস। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াভিত্তিক চ্যানেলটি।

বিশ্বকাপ ফুটবলের মতো বড় আয়োজন দর্শকদের দেখানোর এই ধারাবাহিকতা টি স্পোর্টসকে দেশের ফুটবলের আসল ঠিকানা হিসেবে আবারও প্রমাণ করল।

৪৮ দলের অংশগ্রহণে ঐতিহাসিক বিশ্বকাপ ঘিরে দেশজুড়ে উত্তেজনা এখন তুঙ্গে।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ বিশ্বকাপ। আর এই মহাযজ্ঞের প্রতিটি মুহূর্ত দর্শকদের সামনে নিখুঁতভাবে তুলে ধরবে টি স্পোর্টস।

ম্যাচের সরাসরি সম্প্রচার, বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে শুরু করে এক্সক্লুসিভ ফিচার, হাইলাইটস এবং বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টি স্পোর্টস দর্শকদের জন্য এক পূর্ণাঙ্গ বিশ্বকাপ অভিজ্ঞতার আয়োজন করবে। যা ভক্তদের মাঠের উত্তেজনার একদম কাছাকাছি নিয়ে যাবে।

টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক বলেন, ‘ফিফা বিশ্বকাপ কেবল একটি খেলা নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব যা সব সীমানা ছাড়িয়ে বিভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় গাঁথে। বাংলাদেশের কোটি কোটি আবেগী ফুটবল ভক্তদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় এই আয়োজনটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। টি স্পোর্টসে আমাদের লক্ষ্য শুধু খেলা সম্প্রচার করা নয়, বরং বিস্তারিত কভারেজ, বিশেষজ্ঞদের মতামত, নতুন ধাঁচের অনুষ্ঠান এবং সবার জন্য সহজলভ্য করার মাধ্যমে আমরা একটি স্মরণীয় বিশ্বকাপ অভিজ্ঞতা তৈরি করতে চাই। আমরা অত্যন্ত গর্বিত যে, দেশের ফুটবল ভক্তরা আবারও ফিফা বিশ্বকাপের জন্য টি স্পোর্টসকেই তাদের আসল ঠিকানা হিসেবে বেছে নেবেন।’

বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা অনন্য। প্রতিটি বিশ্বকাপেই এখানকার রাস্তাঘাট, পাড়া-মহল্লা ফুটবলের রঙে রঙিন হয়ে ওঠে, মেতে ওঠে উৎসবের আমেজে। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে টি স্পোর্টস নিশ্চিত করবে যেন দেশের প্রতিটি প্রান্তের মানুষ ফুটবলের এই শ্রেষ্ঠ মঞ্চের রোমাঞ্চ, নাটকীয়তা এবং অবিস্মরণীয় মুহূর্তগুলোর অংশীদার হতে পারে।

টি স্পোর্টসের চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘বিশ্বমানের খেলাগুলোকে বাংলাদেশি দর্শকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই টি স্পোর্টসের মূল লক্ষ্য। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপকে দেশের প্রতিটি ফুটবল ভক্তের কাছে সহজলভ্য করতে পেরে আমরা আনন্দিত। এই মাইলফলকটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সম্প্রচারক হিসেবে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। একই সাথে এটি বিশ্বমানের কন্টেন্ট, উদ্ভাবন এবং দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে আমাদের নিরলস বিনিয়োগেরই প্রতিফলন।’

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব লাভ করা দেশজুড়ে বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টি স্পোর্টসের যাত্রায় আরও একটি বড় মাইলফলক। মানসম্পন্ন সম্প্রচার, নতুন প্রযুক্তি ও দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে টি স্পোর্টস বাংলাদেশের ক্রীড়া সম্প্রচার শিল্পে প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে।

ফুটবলের সবচেয়ে বড় এই মহোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। স্মরণীয় সব মুহূর্ত, ঐতিহাসিক ম্যাচ এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন খুঁজে নেওয়ার এই এক মাসের ফুটবল রোমাঞ্চে শামিল হতে দেশের সব ফুটবল ভক্তকে আমন্ত্রণ জানাচ্ছে টি স্পোর্টস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com