ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসনই করলেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। গড়লেন দেড়শ ছাড়ানো পুঁজি। রবিবার ত্রিদেশীয় সিরিজে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে নেদারল্যান্ডস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের শাসন করতে থাকেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতেই তুলেন ৫২ রান। নবম ওভারে ২৪ বলে ২৯ রান করা ওপেনার ফিবি মোলকেনবুর ফিরলে ভাঙে সেই জুটি।

দ্বিতীয় উইকেটেও পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে নেদারল্যান্ডস। স্টেরে কালিসকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন পেসার ফারিহা তৃষ্ণা। ২৭ বলে ২৮ রান করেন তিনি।

দ্রুতই আরও এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। হাফসেঞ্চুরি করা ওপেনার হেদার সিগার্সকেও ফেরান তৃষ্ণা। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫২ রান। ডাচদের অধিনায়ক বাবেত দে লিডিকে (৭ বলে ১৬) বেশি সময় উইকেট স্থায়ী হতে দেননি মারুফা আক্তার।

তবে শেষ দিকে রবিন রাইকা ও সানিয়া খুরানার জুটিতে দেড়শ ছাড়ায় নেদারল্যান্ডসের পুঁজি। ১০ বলে ১৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রবিন রাইকা। শেষ বলে আউট হওয়ার আগে ৯ বলে ৮ রান করেন সানিয়া।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন তৃষ্ণা। একটি করে উইকেট পান মারুফা আর রাবেয়া খান।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

আপডেট সময় ০৮:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬