ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ‘ব্রেক ফেল’, যাত্রীদের বাঁচাতে নিজের জীবন দিলেন হেলপার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী বোঝাই বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আহসান পরিবহন নামের দুর্ঘটনা কবলিত বাসটির চালকের সহযোগী (হেলপার) ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী বাসটির ব্রেক ফেল করলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দুলাল (২৫) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তিনি আহসান পরিবহনের যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে দায়িত্ব পালন করতেন।

এদিকে এই ঘটনায় বেশ কিছু সময়ের জন্য ধলেশ্বরী টোল প্লাজা এলাকায়, একটি টোল বুথে বেশ কিছু সময় বন্ধ থাকে টোল আদায়।

পরে খবর পেয়ে সিরাজদিখান দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে, ক্ষতিগ্রস্ত বাসটি টোল প্লাজা থেকে সরিয়ে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

এরপর, নিহত ব্যক্তির মরদেহ, হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি এ সময় রাতে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না চালক। পরে টোল পরিশোধের আগ মুহূর্তে বাসটি থামানো সম্ভব না হওয়ায় হেলপার দুলাল দ্রুত গাড়ি থেকে নেমে চাকার নিচে কিছু একটা দিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করেন।

এরপর, নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বাস যাত্রীদের কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৯:৪২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬