ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা

গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে সিসিটি ও এনসিটির সব কাজ বন্ধ করে এই কর্মবিরতি পালন করছেন তারা।

এতে সিসিটিতে থেকে ২টি ও এনসিটিতে বার্থিংয়ে থাকা ৫টি জাহাজ থেকে বন্ধ হয়ে আছে কন্টেইনার খালাস কার্যক্রম। শ্রমিকরা বলছেন, দাবি মেনে নেওয়া না পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫ দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা

আপডেট সময় ১২:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬