শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি মিলেছে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে আদ–দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণসহ কিছু ত্রুটি মিলেছে। আজ শুক্রবার (২৯ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।

তিনি বলেন, ‘হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণগত নানা ত্রুটি পাওয়া গেছে। হাসপাতালে এসি আছে, বাতাস বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এসি বন্ধ হয়ে গেলে সেখানে ভেন্টিলেশনটা কী হবে? আর বছরের পর বছর ধরে এই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড এভাবেই আছে। মৃত্যুর কারণ কী কী ছিল, সেটা জানাটা আমাদের বেশি জরুরি।’

ডা. জাহিদ রায়হান বলেন, হাসপাতালের চিকিৎসা পরিবেশ শিশুদের কোনো ধরনের প্রভাব ফেলেছিল কিনা, তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আজ বা আগামীকাল (শনিবার) জমা দেওয়া হবে।

এর আগে, বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। পরে এ ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com