ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রামে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে তিনজনের প্রাণহানি, আহত ৩০

ঈদের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম অংশে ক্রসিং টাওয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পথচারীরা ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়া অভিমুখী দ্রুতগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পটিয়া থেকে ছেড়ে আসা মইজ্জ্যারটেক অভিমুখী মাহিন্দ্রার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় পটিয়া হাইওয়ে পুলিশ ও কর্ণফুলি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।  আহতদেরকে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ বাস ও মাহিন্দ্রা জব্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাতে ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

তিনি আরো জানান, আহত অন্তত ৩০ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

চট্টগ্রামে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে তিনজনের প্রাণহানি, আহত ৩০

আপডেট সময় ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬