ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

গাবতলীর পশুর হাট বিক্রি বাড়লেও ‘বাজার ভালো না’ বলছেন বিক্রেতারা

রাত পোহালেই দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের ঈদ সামনে রেখে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে গরু-মহিষ বিক্রি বেড়েছে। তবে বিক্রি বাড়লেও বিক্রেতাদের মধ্য অসন্তুষ্টি দেখা গেছে। ঈদের আগ মুহূর্তে গরুর দাম কমে গেছে বলে জানান বিক্রেতারা। আর বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের।

বুধবার (২৭ মে) সকালে গাবতলী হাটে এমন চিত্র দেখা যায়। 

সরেজমিন ঘুরে দেখা, টানা বৃষ্টির কারণে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। হাটের বিভিন্ন স্থানে পানি জমে কাদা ও কর্দমাক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় পশু নিয়ে চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। অনেক জায়গায় পা ফেলার মতো অবস্থাও নেই। কাদার কারণে পশু ওঠানামা, দেখাশোনা ও কেনাবেচায়ও ব্যাঘাত ঘটছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা খামারি ও ব্যবসায়ীরা দুর্ভোগের কথা জানিয়ে দ্রুত পানি নিষ্কাশন ও হাটের পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছেন।

জামালপুর থেকে আসা ফরহাদ হোসেন নামে বিক্রেতা জানান, তিনি ২২টি গরু নিয়ে হাটে এসেছেন। এখন পর্যন্ত ১৫টি গরু বিক্রি হয়েছে। তবে বাজার ভালো না হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।

কুষ্টিয়ার ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, প্রায় ১০ মণ ওজনের একটি গরু বাড়িতেই দাম বলেছে ৩ লাখ ২০ হাজার টাকা। আর হাটে ক্রেতারা সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত বলছেন। এতে বিক্রি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

এদিকে মানিকগঞ্জের সিংগাইর থেকে আসা ইদ্রিস মোল্লা দুটি বড় গরু নিয়ে হাটে এসেছেন। প্রায় ১৪ মণ ওজনের গরু দুটির দাম বাড়িতে ৩ লাখ ৬৫ হাজার টাকা বললেও হাটে ক্রেতারা ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত দাম বলছেন। তিনি বলেন, খাবার ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় কম দামে বিক্রি করলে লোকসান হবে।

রাজধানীর শ্যামলী থেকে গরু কিনতে আসেন রফিকুল ইসলাম শান্ত। তিনি ফরজের পর এলেও পছন্দের গরু খুঁজছেন (সকাল ৯টার সময়)। তিনি বলেন, বৃষ্টির কারণে ভালোভাবে গরু দেখতে পাচ্ছি না। দামও মনে হচ্ছে কিছুটা সহনীয় পর্যায়ে আছে। পছন্দ হলেই নিয়ে নেব। 

গরুর দাম কমে গেছে জানিয়ে বিক্রেতা আবুল হোসেন বলেন, গতকালের তুলনায় আজকে গরুর দাম অনেকটাই কমে গেছে। দুই লাখ টাকার গরু দেড় লাখ টাকা বিক্রি করতে হচ্ছে।  সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মানুষ আসবে কী করে?

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

গাবতলীর পশুর হাট বিক্রি বাড়লেও ‘বাজার ভালো না’ বলছেন বিক্রেতারা

আপডেট সময় ১২:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬