ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

রাজধানীর নর্দা এলাকায় পেছন থেকে একটি বাসকে ধাক্কা দিয়ে উল্টে গেছে আরেকটি বাস। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার (২৭ মে) সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ছয়টার দিকে নর্দা এলাকায় আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে যায় ঢাকা-বরিশাল রুটে চলাচল করা ইসলাম পরিবহনের একটি বাস। এতে আকাশ পরিবহনের বাসটির পেছন দিকের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসটির এক যাত্রী নিহত এবং ১২ জনের মতো আহত হয়। এছাড়া ইসলাম পরিবহনের বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়।

সোয়া ছয়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

রাজধানীতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

আপডেট সময় ০৯:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬