রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

সাতক্ষীরা সীমান্তে মিললো ২৩ লাখ টাকার ডায়মন্ডের গহনা

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের গহনা জব্দ করেছে বিজিবি। ভারত থেকে বাংলাদেশে এই গহনাগুলো পাচার করা হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা এগুলো ফেলে পালিয়ে যায়।

সোমবার (১৪ এপ্রিল) গভীর রাতে ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সাড়ে ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-২ ও সাব পিলার-৬ এস থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি।

এসময় একজন চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটে তল্লাশি চালিয়ে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেন বিজিবির সদস্যরা। যার বাজার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবির অধিনায়ক আরও জানান, জব্দকৃত ডায়মন্ডের অলংকার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com