ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু Logo যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ফেলবে না ইরান Logo বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ Logo সাংবাদিকতার মানোন্নয়নে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি : অর্থমন্ত্রী Logo বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন Logo বিয়ারিং প্যাডে ত্রুটি: তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতুর একাংশ

ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব

র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব। 

রোববার (২৪ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।

এ সময় র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাব ফোর্সেসও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে এবং পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম স্থাপন করেছে।

মো. আহসান হাবীব পলাশ বলেন, নিরাপদে গবাদি পশু হাটে নিয়ে যাওয়া নিশ্চিত করতে র‌্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন,  ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের নিরাপত্তা চৌকির সংখ্যা ও টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও জাল টাকা প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন জোরপূর্বক কোনও নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব

আপডেট সময় ০৮:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬