ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন শুক্রবার (২২ মে) দুপুরে সৌদি আরবের মক্কা থেকে গণমাধ্যমকে বলেন, গতরাতে হজ ফ্লাইট শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

তিনি বলেন, ১৯ জনের মত হজযাত্রীর জটিলতা ছিল, তাদেরও নিয়ে আসা হয়েছে।

হজ অফিসের এই পরিচালক আরও বলেন, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা কোটার থেকে কিছুটা কম আছে। কিছু সংখ্যা মূলত আপৎকালীন সময়ের জন্য সংরক্ষণ করা হয়। নিবন্ধিত হজযাত্রীর বাইরে এ সংখ্যাটা সংরক্ষণ করা হয়।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হওয়ার কথা ছিল।

হজযাত্রীদের সৌদি আরবে নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি হজ ফ্লাইট পরিচালনা করেছে।

সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা ৭৮ হাজার ৫০০ জন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী।

হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

অন্যদিকে, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৫ জন পুরুষ, ৬ জন নারী। মক্কায় ১৪ জন ও মদিনায় ৭ জন মারা গেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

আপডেট সময় ১১:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬