ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের কাছে অনুরোধ আমাদের ভুল-ত্রুটি তুলে ধরবেন : ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জনগণের কাছে অনুরোধ আমাদের ভুল-ক্রটি তুলে ধরবেন। আমরা সংশোধন হয়ে যেন আরও ভালো কিছু করতে পারি। 

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমরা অবাস্তব পন্থায়, অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না। আমরা জনগণের প্রত্যক্ষ ভেটে নির্বাচিত হয়েছি। আগামীবারও যেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারি, জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।

তিনি বলেন, আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি এবং খণ্ডকালীন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে কাজ করছি- আমাদের সবার লক্ষ্য মানুষের সেবা প্রদান করা। এদেশের মালিক জনগণকে সঠিক সেবা সম্মানের সঙ্গে সততা এবং নিষ্ঠার সঙ্গে প্রদান করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। 

মীর হেলাল বলেন, বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর আছে সেখান থেকে দুর্নীতি আস্তে আস্তে কীভাবে কমিয়ে আনা যায় সেভাবে কাজ করছি। জনসেবা, দ্রুতসেবা এবং জমি সংক্রান্ত সব সেবা কীভাবে নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ভালো সেবা যেন মানুষ পায় তা নিশ্চিত করতে চাই।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

জনগণের কাছে অনুরোধ আমাদের ভুল-ত্রুটি তুলে ধরবেন : ভূমি প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬