ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

মুক্তি পেলো বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান বার্না বয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’। শুক্রবার (১৫ মে) প্রকাশিত প্রায় চার মিনিট দৈর্ঘ্যের এই গান ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেটন ও বিশ্বসংগীতের মিশেলে তৈরি ‘দাই দাই’ গানে ফুটবলের আবেগ, সংগ্রাম ও অনুপ্রেরণার বার্তা তুলে ধরা হয়েছে। সপ্তাহখানেক আগেই এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঝলক দেখিয়েছিলেন শাকিরা।

শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে এই গানের মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানায়, এই গান থেকে পাওয়া রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে ১০ কোটি ডলার পাওয়ার লক্ষ্য বিশ্ব ফুটবল সংস্থার। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।

ফিফা বিশ্বকাপে এটি শাকিরার দ্বিতীয় গান। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। গানটি বিলবোর্ড হট ল্যাটিন সং চার্টে দ্বিতীয় স্থানে উঠেছিল এবং দীর্ঘ ৪২ সপ্তাহ ল্যাটিন ডিজিটাল সং সেলস চার্টের শীর্ষে ছিল।

এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। আগামী ১১ জুন এস্তাদিও আজতেকাতে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আর ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে, যা বিশ্বকাপ চলাকালে ‘নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত হবে।

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতেও থাকছেন শাকিরা। তার সঙ্গে মঞ্চ মাতাবেন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

মুক্তি পেলো বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

আপডেট সময় ০৭:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬