শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধসহ নানা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) রাতে রাজধানীর একটি হোটেল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকার নেতা ও কানাডা বিএনপির(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন পাটওয়ারী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী (মরণোত্তর), ভাষা আন্দোলনে অবদানের জন্য শহীদ আবদুস সালাম (মরণোত্তর), সমাজ সেবা ও ফরেন রেমিটেন্স আহরণে-এস এম হুমায়ুন পাটওয়ারী, শিক্ষায়-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাসান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম, বুয়েটের প্রফেসর ড. ইকবাল হোসেন, সাংবাদিকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সঙ্গীতে আলম আরা মিনু, চলচ্চিত্রে কোহিনুর আক্তার সুচন্দা, নারী উন্নয়নে ফারজানা ব্রাউনিয়া, নিরাপত্তায় (অবসারপ্রাপ্ত) কর্নেল কাজী শরীফ উদ্দিন ও পুলিশের সাবেক এআইজি শফিউল ইসলামসহ অনেকে গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এইচআরআরএস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল আলমগীর।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com