বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনল বাংলাদেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশ দলে পরিবর্তন আনল বাংলাদেশ। প্রথম টেস্টের ঘোষিত দলই দ্বিতীয় টেস্টের জন্য রাখা হলেও শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে জাকির হাসানকে।

মিরপুর টেস্টে দুর্দান্ত এক ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান সাদমান। শুরুতে আশা করা হয়েছিল তিনি দ্রুত সেরে উঠবেন। তবে ব্যথা না কমায় শেষ পর্যন্ত তাকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাইরে রাখা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, মিরপুর টেস্ট চলাকালে ক্যাচ নিতে গিয়ে সাদমান বুকে আঘাত পান। তার বুকে গভীর আঘাতজনিত সমস্যা তৈরি হয়েছে এবং এখনো ব্যথা অনুভব করছেন। এ কারণে তাকে সিলেট টেস্টে পাওয়া যাবে না।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আঘাতে শরীরের ভেতরের ছোট রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত জমে কালশিটে দাগ তৈরি হয়। যদিও বিষয়টি খুব বেশি উদ্বেগজনক নয়, তবে পুরোপুরি সুস্থ হতে বিশ্রাম, পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রয়োজন।

সাদমানের পরিবর্তে দলে জায়গা পাওয়া জাকির হাসান এর আগে ১৩টি আন্তর্জাতিক লাল বলের ম্যাচ খেলেছেন। তবে ২০২৪ সালের নভেম্বরের পর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি ঘরোয়া প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করে আবারও আলোচনায় আসেন এই বাঁহাতি ব্যাটার।

এদিকে সিলেট টেস্টে কার সঙ্গে ওপেনিংয়ে নামবেন মাহমুদুল হাসান জয়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাকির হাসান দলে ফিরলেও টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিমের খেলার সম্ভাবনাও জোরালো।

এর আগে ব্যাটিং পরামর্শক মোহাম্মদ আশরাফুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, ওপেনিং জুটিতে পরিবর্তনের চিন্তা নেই। তবে সাদমানের চোটে এখন সেই পরিকল্পনায় পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই।

আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সিলেট টেস্টের জন্য বাংলাদেশের দল: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com