বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

‘জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জনগণের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধান নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় নিয়মিত গণশুনানির আয়োজন করছে। সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এই গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম৷ 

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি শেষ এমন মন্তব্য করেন তিনি৷ 

তিনি বলেন, প্রতি বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে এ গণশুনানির আয়োজন করা হচ্ছে। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ভূমি সংক্রান্ত জটিলতা, নামজারি, সনদ গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাদের অভিযোগ ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

আমরা সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে এবং বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছি। জটিল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে। 

ফরিদা খানম বলেন, গণশুনানিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সাধারণ মানুষ যাতে সহজে তাদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন এবং দ্রুত প্রতিকার পান, সেটিই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হচ্ছে। একটি মানবিক, সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com