ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের প্রবাসী যুবক সুমনকে (৩৫) দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন ৩ বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের ছেলে রয়েছে। সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে পরিবারকে সহযোগিতা করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬