বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী নকল শব্দটির কবর দিয়েছি, আর কথা বলতে চাই না : শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সিগঞ্জে চাচা হত্যার রায় নিউইয়র্কে : ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জমি-জমা সংক্রান্ত বিরোধ থেকে মুন্সিগঞ্জে সংঘটিত এক হত্যাকাণ্ডের বিচার হলো যুক্তরাষ্ট্রে। চাচা মাইকেল রোজারিওকে গুলি করে হত্যার দায়ে ভাতিজা গ্যানেট রোজারিওকে (৫৪) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউ ইয়র্ক ফেডারেল কোর্ট। গত ৭ মে ব্রঙ্কসে অবস্থিত এই আদালতে রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১১ জুন রাতে সিরাজদিখান উপজেলা এলাকায় নিজ বাড়িতে চাচা-ভাতিজার মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। উভয়েই যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ব্রনেক্সের বাসিন্দা ছিলেন। ঘটনার আগে তারা বাংলাদেশে অবস্থান করছিলেন।

মামলার উদ্ধৃতি দিয়ে ফেডারেল কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডোভা এবং সাউথ ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের ইউএস অ্যাটর্নি জে ক্লেটন গণমাধ্যমকে জানান, গ্যানেট রোজারিও শটগানের গুলিতে তার চাচাকে হত্যা করেন- যা সাক্ষীদের বয়ানে প্রমাণিত হয়েছে।

তদন্তে উঠে আসে, দীর্ঘদিন ধরে বসতভিটার মালিকানা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে ঘটনার দিন রাতে গ্যানেট তার চাচার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে ছিলেন। ভেতর থেকে গালমন্দ শুনে ক্ষুব্ধ হয়ে তিনি বন্দুক তাক করে হুমকি দেন এবং জানালা দিয়েই গুলি ছোড়েন।

গুলিটি মাইকেল রোজারিওর পেটে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের জুলাইয়ে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

মামলাটি তদন্ত করে এফবিআই এর লসঅ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস। বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এফবিআই লিগ্যাল অ্যাটাশে এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এ সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের হিউম্যান রাইটস অ্যান্ড স্পেশাল প্রসিকিউশন্স সেকশনের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ ফ্রাঙ্ক রাঙ্গোসিস এবং সহকারী অ্যাটর্নি ক্রিস্টি স্লাভিক মামলাটি পরিচালনা করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com