শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

হাম মোকাবিলায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

হামের প্রাদুর্ভাবের মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। 

সোমবার (৪ মে) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্ততরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, এমনকি সব ধরনের ওষুধ সরবরাহ করবে ঢাকা মেডিকেল।

পরিচালক আরও বলেন, রোববার (৩ মে) রাতেই সেনাবাহিনী কাজ শেষ করেছে। চারপাশে তাবু টানিয়ে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোন অসুবিধা না হয়। ভেতরে ২০টি বেড দেওয়া আছে। এ ছাড়া ৯টি এসির ব্যবস্থা করা হয়েছে। সোমবার (৪ মে) ঢাকা মেডিকেলের গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেনের কাজ চলছে, যাতে পানি না জমে। সাথে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। খুব শিগগিরই এখানে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া শুরু হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com