শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সমাবেশে যোগ ‍দিলেন প্রধানমন্ত্রী, স্লোগানে উত্তাল নয়াপল্টন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকেল সোয়া ৪টার দিকে তারেক রহমান নয়াপল্টনের সমাবেশ মঞ্চে উপস্থিত হন।

এসময় নেতাকর্মীরা পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।

এর আগে, বেলা আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

তারেক রহমান যখন মঞ্চে উঠেন তখন নয়াপল্টনের আশপাশের সব সড়কে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। তখনও নেতাকর্মীদের মিছিল সমাবেশে যোগ দিতে আসতে দেখা যায়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশস্থলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সেখানে লাল কার্পেট বিছানো হয়েছে এবং স্থাপন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি।

আয়োজকরা জানিয়েছেন, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় দেড় শতাধিক মাইক বসানো হয়েছে, যাতে সমাবেশের বক্তব্য চারপাশে পৌঁছে যায়।

দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর দেশে ফেরার পর এই প্রথম বড় শ্রমিক সমাবেশে যোগ দিচ্ছেন তারেক রহমান। তাই সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com