শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

জলাবদ্ধতা কুমিল্লায় জনজীবনে চরম ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় কালবৈশাখি ও ভারী বৃষ্টিপাতে মহানগরীজুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসল। মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এ ছাড়া এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির শেষ ছিল না। ভোগান্তিতে পড়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনরাও।

গতকাল সরেজমিন দেখা যায়, কুমিল্লা স্টেডিয়াম সড়কে পানিতে তিনটি গাড়ি বিকল হয়ে পড়ে আছে। প্রায় সব রাস্তাই পানির নিচে। এ সুযোগে যানবাহনের ভাড়া বেড়ে গেছে। লাকসাম রোডে ২০ টাকার ভাড়া সিএনজিচালিত অটোরিকশায় নেওয়া হয় ৩০-৪০ টাকা। জলাবদ্ধতায় সালাউদ্দিন মোড়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছিল। ভোগান্তিতে পড়তে দেখা যায় ঈশ্বর পাঠশালার পরীক্ষার্থীদের। এ ছাড়া মহানগরীর অনেক দোকানে পানি ঢুকে পড়ে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, ‘বৃষ্টিতে হাসপাতালের ক্যাম্পাস ডুবে গেছে। কোথাও হাঁটুর ওপরে পানি জমে গেছে। পাশের ড্রেনগুলো সংস্কার করা হলে চিকিৎসক, হাসপাতালের স্টাফ ও রোগীদের দুর্ভোগ কমবে।’

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘পানি সরানোর জন্য বিভিন্ন পয়েন্টে কাজ করছি। এ ছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সমস্যা সমাধানে আমরা কিছু কাজ করেছি, আরও কাজ করে সমস্যা সমাধানের চেষ্টা করব।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com