শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

দেশের যেসব অঞ্চলে সকাল ৯টার মধ্যে কালবৈশাখীর শঙ্কা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) রাত ২টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে।

এ ছাড়া পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com