রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

গুলশানের বাসবভনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর থেকে ঢাকার গুলশানের নিজ বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর থেকে ঢাকায় ফিরে রাত ৯টা ৫ মিনিটে তার গুলশানের বাসায় পৌঁছেছেন।

এর আগে যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বিমান বন্দরে পৌঁছেন। ঢাকার উদ্দেশে বিমান ছেড়ে আসে রাত ৮টায়। বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ।

সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে যশোর যান প্রধানমন্ত্রী। তিনি উলাশী খাল পুনঃখনন, ৫শ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন, সেখানে সমাবেশে বক্তৃতা করেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং, যশোর ক্লাবে মতবিনিময় করেন।

বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর কেন্দ্রৗয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com