বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উল্লাপাড়ায় বিএনপির ৭ নেতার পদ স্থগিত, ৩ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিএনপির সাত নেতাকর্মীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠনগুলোর তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দলীয় পদ থেকে স্থগিতরা হলেন, উল্লাহপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. মুকুল হোসেন, পঞ্চকোষী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখওয়াত হোসেন সাবু ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজুানুর রহমান বাবু।

যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের সঙ্গে কথা বললে তিনি সদস্যপদ স্থগিতের বিষয়টি সত্য বলে জানান। তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি তিনি। সদস্য পদ স্থগিত হওয়া অপর নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

বাংলা৭১নিউজ/এসএবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com