ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংকটের কোনো সামরিক সমাধান সম্ভব নয় এবং শান্তি ফেরাতে আলোচনার কোনো বিকল্প নেই।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রবণতা আশঙ্কাজনকভাবে কমছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়মকানুনগুলোকে রীতিমতো ‘পদদলিত’ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মহাসচিব জোর দিয়ে বলেছেন, সংকট কাটাতে গুরুত্বসহকারে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে হবে। যেকোনো মূল্যে বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

গুতেরেস আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতি শান্ত করতে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যোগাযোগকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন তিনি।

গুতেরেসের মতে, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধের নীতিমালা উপেক্ষা করার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই বলপ্রয়োগের পথ পরিহার করে টেবিলের আলোচনায় সমাধান খোঁজার ওপরই সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০১:০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬