বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

গাজিপুর প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

গাজীপুরের গাছা থানাধীন হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- গার্মেন্টস কর্মী হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) ও তাদের স্কুলপড়ুয়া ছেলে মইনুল ইসলাম (১২)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তাদের নিয়ে আসা আত্মীয় লিপি আক্তার জানান, সকালে রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে আমরা জানতে পারি গ্যাসের লাইনের লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করাই।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হারিস মিয়ার শরীরে ৮৮ শতাংশ দগ্ধ, আয়েশা আক্তারের শরীরে ৯০ শতাংশ ও মইনুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ রয়েছে।

তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। আমরা জরুরি বিভাগের পর্যবেক্ষণ শেষে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রেফার করব। আহতদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। বর্তমানে গাজীপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com