রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইন্টারপোলের যৌথ আয়োজনে আগামী ১৬ ও ১৭ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুই দিনব্যাপী গ্লোবাল ফ্রড সামিট-২০২৬ অনুষ্ঠিত হবে। সেই সামিটে অংশ নিতে আজ রোববার (১৫ মার্চ) বিকেলে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়বেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে মন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ স্বরাষ্ট্রমন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লিজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্রান্ডোলিনো (John Brandolino) এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আরটি হ্যান লর্ড হ্যানসনের (Rt Hon Lord Hanson) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সামিটে অংশ নিতে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com