ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা Logo বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত Logo চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাচআপে প্রায় ৪০ হাজার শিশুর টিকাদান সম্পন্ন Logo ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও মুগ্ধতা ছড়ালেন ঋতুপর্ণা

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হাজার বিশেকের বেশি। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ও চীনের ম্যাচে এক হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছেন। ম্যাচের ১৪ মিনিটে পুরো স্টেডিয়াম খানিকটা থ হয়ে যায়। কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণা চাকমা দারুণ এক শটে মুগ্ধতা ছড়িয়েছেন।

এর আগে চাইনিজ ডিফেন্ডারকে পেছনে ফেলে ঋতুপর্ণা চাকমা বলের দখল নেন। দ্রুততার সঙ্গে চীনের বক্সের দিকে এগুতে থাকেন তিনি। চীনের গোলরক্ষকও খানিকটা আগুয়ান ছিলেন। ৩০ গজ দূর থেকে ঋতুপর্ণার বাঁ পায়ের শট প্রায় গোল হয়েই যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন চেন পেছনের দিকে শূন্যে লাফিয়ে বল জালের ওপর দিয়ে ঠেলে দেন।

চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সর্বোচ্চ নয়বারের শিরোপাও জিতেছে। বাংলাদেশ নারী ফুটবলে চীনের চেয়ে অভিজ্ঞতা, পারফরম্যান্স সবদিক থেকেই পিছিয়ে। এরপরও ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়েছে। উজবেকিস্তান উত্তর কোরিয়ার অর্ধে তেমন আক্রমণই করতে পারেনি। বাংলাদেশ অবশ্য চীনের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণ করেছে।

চীন বাংলাদেশের জালে ২২ মিনিটে বল পাঠায়। পরবর্তীতে ভিএআরে সেই গোল বাতিল হয়ে যায়। এতে চীনের গোলের অপেক্ষা আরও বাড়ে। ম্যাচের ৪৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং দূরপাল্লার শটে গোল করেন। এক মিনিট পরই চীন আরেকটি গোল পায়। এই গোলে অবশ্য বাংলাদেশের ডিফেন্ডারদের দায় রয়েছে। ঠিকমতো কয়েক দফা ক্লিয়ার করতে পারেননি। পরবর্তীতে ঝাং রুইয়ের শট বাংলাদেশের দুই ডিফেন্ডার কোহাতি ও অধিনায়ক আফিদার পায়ে লেগে বল জালে জড়ায়। এই গোলটিও ভিএআরে পরীক্ষা করলে সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়।

গোলরক্ষক মিলি আক্তার জাতীয় দলে নিয়মিত একাদশে খেলেন না। এশিয়ান কাপের মঞ্চে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমদিকে নার্ভাস ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেন। বেশ কয়েকটি ভালো সেভও করেছেন মিলি।

ভিএআরের জন্য অনেক সময় খেলা স্থগিত ছিল। তাই ৬ মিনিট ইনজুরি সময় দেন চতুর্থ রেফারি। প্রথমার্ধের শেষ মিনিট দশেক বাদে বাংলাদেশ ম্যাচে দারুণভাবেই লড়েছে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও মুগ্ধতা ছড়ালেন ঋতুপর্ণা

আপডেট সময় ০৩:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬