ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল

একমাস আগে এভারটনের সঙ্গে ম্যাচ চলাকালে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে ভেঙে যায় চোয়াল। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে কোমর বেঁধে নেমেছিলেন। প্রস্তুতিও চলছিল জোর কদমে। অবশেষে চলতি বছর আর্জেন্টিনার শেষ ম্যাচে খেলার অনুমতি পেলেন এমিলিয়ানো মার্টিনেজ।

চোয়ালের মারাত্মক চোট থেকে সেরে ওঠার পর কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে ২০২২ বিশ্বকাপ জয়ী গোলকিপারের খেলার কথা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় কর্দোবার মাঠে নামবে দুই দল।

সোমবার স্কালোনি বলেছেন, ‘এমিলিয়ানো খেলবে। উরুগুয়ের বিপক্ষেও আগের ম্যাচে সে সম্ভবত খেলার মতো অবস্থায় ছিল। কিন্তু সেটা ঝুঁকি নেওয়া হতো। বাড়তি তিন দিন নেওয়াটা ছিল বিচক্ষণ সিদ্ধান্ত।’

গত ১৬ অক্টোবর চেলসির ২-০ গোলে জেতা ম্যাচে জেরার্ড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোটে পড়েন মার্টিনেজ। অস্ত্রোপচার করান তিনি। মাত্র দুই সপ্তাহ পর সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলন করতে দেখা যায় তাকে। ব্লু কোচ জাবি আলোনসো সান্ডারল্যান্ডের বিপক্ষে ৮ নভেম্বরের পরাজিত ম্যাচে একাদশের বাইরে রাখার কারণ হিসেবে বলেন, আন্তর্জাতিক বিরতির আগে তাকে খেলানো অনেক তাড়াতাড়ি ও ঝুঁকির হয়ে যায়।

সোমবার সুরক্ষামূলক মাস্ক পরে আর্জেন্টিনার সঙ্গে মার্টিনেজের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে ২০২২ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। গত শুক্রবার উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর কিপার জেরোনিমো রুলির পরিবর্তে তাকে একাদশে রাখা ছাড়াও আরও কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা চার থেকে পাঁচটি পরিবর্তন আনতে যাচ্ছি, সবকিছু নির্ভর করছে শেষ অনুশীলনে কী হয় তার ওপর। কিন্তু প্রাথমিকভাবে চার থেকে পাঁচটি পরিবর্তন আনা হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল

আপডেট সময় ০১:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬