ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

ক্যারিবীয়দের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই শক্তির প্রদর্শন করল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে ঝড় তুললেন শিমরন হেটমায়ার, আর বল হাতে আগুন ঝরালেন গুডাকেশ মোটি। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবুয়েকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে হেটমায়ার ও অধিনায়ক শাই হোপ ৩৭ রান যোগ করেন। হোপ ১৪ রান করে বিদায় নিলেও এরপর রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন হেটমায়ার। তৃতীয় উইকেটে এই দুজন মাত্র ৫১ বলে যোগ করেন ১২২ রান। ৩৪ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন হেটমায়ার, যাতে ছিল ৭টি চার ও ৭টি ছক্কার মার। পাওয়েলও ৩৫ বলে ৫৯ রান করে সমানতালে আক্রমণ চালান। শেষদিকে রোমারিও শেফার্ডের ২১ ও শেরফেন রাদারফোর্ডের অপরাজিত ৩১ রানের ঝড়ো ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজ বিশাল সংগ্রহ পায়। জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় তারা কখনোই জয়ের দৌড়ে থাকতে পারেনি। অধিনায়ক সিকান্দার রাজা ২৭ ও ডিয়ন মায়ার্স ২৮ রান করলেও বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হন। শেষদিকে ব্র্যাড ইভান্স ২১ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেললেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

বল হাতে মোটির নিয়ন্ত্রিত স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। চার ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তিনি জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এছাড়া আকিল হোসেন নেন তিনটি উইকেট এবং ম্যাথিউ ফোর্ড পান দুটি উইকেট। এই জয়ে সুপার এইট অভিযান দারুণভাবে শুরু করল ওয়েস্ট ইন্ডিজ; অন্যদিকে চলতি আসরে এটিই জিম্বাবুয়ের প্রথম পরাজয়।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

ক্যারিবীয়দের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে

আপডেট সময় ১২:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬