ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এটা ৩ দিনের মধ্যেও হতে পারে। তবে ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির পরে হবে না বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সরকার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সরকারের আমলে রেকর্ড সংখ্যক আইন পাশ হয়েছে। বাংলাদেশ থেকে গুম উঠে গেছে।

প্রেস সচিব বলেন, নির্বাচনের আমেজ খুব উৎসবমুখর হচ্ছে। কোথাও তেমন কোন সহিংসতা হয়নি। বেশ ভালো নির্বাচন হবে।

এসময় নির্বাচন নিয়ে কেউ কোনো অপ তথ্য ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব

আপডেট সময় ০৫:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬