ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় যুবক আটক

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার ৩ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জয়মনি সাইলো এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিব খান জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলাম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখাটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে পুলিশ। ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তের পর তার বাড়িতে অভিযান চালানো হয়। পরে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে রাকিব খানকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় দায়ের করা মামলা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় যুবক আটক

আপডেট সময় ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬