ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? Logo ঢাকার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে বার্তা Logo ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু Logo সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন Logo বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য নেই: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন

রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। সাত বছরের বিচারপ্রক্রিয়ার পর সাড়ে তিন ঘন্টা ধরে পড়া শেষে বৃহস্পতিবার এই রায় দিয়েছে হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের সভাপতি তথা বিচারক ইউজি আইওয়াসাওয়া জানান, ৯-৬ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে এসেছেন যে, উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। এই প্রথম আন্তর্জাতিক আদালত কোনো দেশকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করলো।

এই রায়ের সবচেয়ে বড় প্রভাব পড়ার কথা সর্বহারা তথা ভিটেমাটি হারা রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের ওপর। তবে ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে হত্যা ও নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা তাদের নিজ বাড়িতে ফিরতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের। যদিও ‘আশাবাদী’ বাংলাদেশ বলছে, এই রায় মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করবে। কিন্তু গণহত্যার অভিযোগে অভিযুক্ত দেশটি রায়কে ‘অন্যায্য’ বলে উল্লেখ করেছে। গতকাল শুক্রবার বিবিসি বাংলা রায় এবং রোহিঙ্গাদের প্রত্যাবসন বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

আইসিজে’র রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিকসহ নানা ফোরামে কাজ করার কথা বলছে বাংলাদেশ সরকার। কিন্তু রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে খুব একটা আশাবাদি হতে পারছেন না সাবেক কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে। তারা বলছেন, এই রায় মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে নৈতিক সমর্থন হিসেবে কাজ করলেও তাদেরকে নিজ দেশে ফেরানোর ক্ষেত্রে তেমন ভূমিকা রাখবে না। এক্ষেত্রে বাংলাদেশের করণীয় নিয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

রায়ের গুরুত্ব কতটা?

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে’র (আইসিজে) রায়ের বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই। বলা হচ্ছে, এই রায়ের মধ্য দিয়ে আইসিজে বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন নজির তৈরি করেছে। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার ওপরও এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রায়ের ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বাস্তবে কী পরিবর্তন আসবে?

আইসিজে রায়ে মিয়ানমারকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো পালন করার দায়িত্ব মিয়ানমার রাষ্ট্রের। জাতিসংঘ সনদ অনুযায়ী, মামলার পক্ষ হিসেবে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য দেশটি। এক্ষেত্রে কোনো পক্ষ যদি আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়, তবে অপর পক্ষ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে। ফলে রোহিঙ্গা ইস্যুতে আইসিজে’র দেওয়া রায়ের যে গুরুত্ব রয়েছে, সেটি পরিষ্কার। কিন্তু এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরার পথ একেবারে সুগম হলো, এটি মনে করেন না বিশ্লেষকদের অনেকে। তারা বলছেন, এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে একটি আইনগত ভিত্তি পাওয়া গেলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরো অনেক কিছুর ওপর নির্ভর করছে।

বলা হচ্ছে, রায় কার্যকর করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয় আন্তর্জাতিক বিচার আদালতকে। ফলে রোহিঙ্গাদের জন্য এই রায়কে প্রতীকী হিসেবেই দেখছেন অনেকে।

যদিও এটিকে ‘ঐতিহাসিক রায়’ বলে উল্লেখ করেছেন গাম্বিয়ার মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি। তার মতে, এই রায় রোহিঙ্গাদের নিজ ঘরে ফেরার সুযোগ করে দিতে মিয়ানমারকে দুই বছর সময় দিয়েছে। তবে, যদি এটি সম্ভব না হয়, তাহলে কী পরিমাণ ক্ষতিপূরণ রোহিঙ্গাদের প্রাপ্য, সেটি মূল্যায়ন করবে আদালত, বলেন তিনি। এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনীর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিবিদরা। আর এই রায়ের মধ্য দিয়ে ‘মিয়ানমারের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। উল্লেখ্য, এর আগে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি আন্তর্জাতিক বিচার আদালত।

প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এখন কী করবে?

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে এই রায় কতটা কাজে আসবে, এই আলোচনাও হচ্ছে। প্রায় ১০ বছর ধরে বারো লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশ। যা দেশটির জন্য একটি বড় মাথাব্যথার কারণ। দেশি-বিদেশি নানা ফোরামে বিভিন্ন সময় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আলোচনা হলেও প্রত্যাবাসন প্রক্রিয়া খুব একটা এগোয়নি। এবার হেগের আন্তর্জাতিক বিচার আদালতের রায় কি সেই স্থবিরতা ভাঙতে পারবে, নাকি রায়টি কেবল একটি নৈতিক স্বীকৃতি হয়েই থাকবে? এই রায়কে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

এদিকে, রায় কার্যকরে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ সহজ হবে বলেও মনে করছে ঢাকা। গতকাল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। খলিলুর রহমান বিএনপি সরকারের আগে অন্তর্বর্তী সরকারে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, আইসিজে যে রায় দিয়েছে, সেটির বাস্তবায়ন করবে মিয়ানমার। দেশটিকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা আশা করবো, এত কিছুর পরেও মিয়ানমার তার আন্তর্জাতিক যে দায়িত্ব সেটি পালন করবে, না করলে সেটারও ফলাফল আছে।’ মন্ত্রী বলেন, হেগের আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের পর এটি আর রোহিঙ্গা জনগোষ্ঠী কিংবা বাংলাদেশের সমস্যা নয়, এটি এখন পুরো বিশ্বের সমস্যা, যা সমাধান করতে হবে। তার মতে, এর আগে একটা আইনগত ভিত্তি ছিল না, এখন সেটা হলো। এবং এমন একটা আইনগত ভিত্তি যেটা আমরা আগে কখনো দেখিনি।

বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান বলেন, আইসিজে প্রথমবারের মতো একটা দেশকে জেনোসাইড করেছে বলে অভিহিত করেছে, এটা একটা বিশাল ব্যাপার, এর গুরুত্ব অপরিসীম। তবে তিনি বলেন, কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্যের মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়। বক্তব্যে তিনি চারটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। এর মধ্যে রয়েছে—গণহত্যার প্রকৃত বিচার নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, রোহিঙ্গারা বারবার জানিয়েছেন, তারা নিজ দেশে ফিরে যেতে চান। তবে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। মিয়ানমারে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের নিশ্চয়তা থাকতে হবে। কাউকে কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিয়ে ফেরত পাঠানো যাবে না।

জটিলতা যেখানে

আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফোরামে শক্তিশালি অবস্থান তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে। গতকাল এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আইসিজে’র রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিকসহ নানা ফোরামে কাজ করার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপদভাবে মিয়ানমারে ফিরতে পারে, সেটি নিশ্চিত করতে চায় বাংলাদেশ। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাল্টিল্যাটারাল পার্টনার (দ্বিপাক্ষিক অংশীদার) এবং বাইল্যাটারাল পার্টনার (বহুপাক্ষিক অংশীদার) সবার সঙ্গেই কাজ করবো। এর জন্য আমরা বিভিন্ন অ্যাপ্রোচে এগোতে চাই।’ এই রায় নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে গাম্বিয়ার অবস্থানকে শক্তিশালী করতেও কাজ করার পরিকল্পনা ঢাকার। হুমায়ুর কবির বলেন, এটা কালকেই হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে আমরা এই আলোচনা জোরালোভাবে শুরু করবো যাতে এক বছর দেড় বছরের ভেতরে আমরা নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করতে পারি। যদিও আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে কেবল বিশ্বের কাছে রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি হিসেবেই দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। এর ফলে বাংলাদেশের যে মূল চাহিদা, অর্থাত্ রোহিঙ্গা প্রত্যাবাসন-সেখানে খুব একটা কার্যকর কিছু হবে বলে মনে করেন না অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। তিনি মিয়ানমারে বাংলাদেশের একজন কূটনীতিক হিসেবে কাজ করেছিলেন। তার ভাষ্য মতে, আন্তর্জাতিক বিশ্ব জানলো যে একটা গণহত্যা আসলেই হয়েছে এবং মিয়ানমারের জেনারেলরাও বুঝবে যে এটার আন্তর্জাতিকভাবে

গণহত্যার স্বীকৃতি আছে-এটুকুই, এখানে বাংলাদেশের পাওয়ার কিছু নাই।

এমদাদুল ইসলামের মতে, গাম্বিয়ার করা মামলায় আইসিজে যে রায় দিয়েছে, সেখানে প্রধান বিষয় হলো রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হওয়া গণহত্যার স্বীকৃতি, অপরাধীদের শাস্তি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ। এখানে প্রত্যাবাসনের বিষয়ে কী হবে সেটি স্পষ্ট নয়। যদিও আদালতের রায়ে রোহিঙ্গাদের নিরাপদে নিজ ঘরে ফেরার সুযোগ করে দিতে মিয়ানমারকে দুই বছর সময় দেওয়া হয়েছে। এছাড়া, যদি তা সম্ভব না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি আদালত মূল্যায়ন করবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে মূল প্রশ্ন হলো আইসিজে’র দেওয়া রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কারণ, রায় দেওয়া ছাড়া এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের তেমন কিছু করার নেই।

এমদাদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ‘তারা এই রায়কে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে পাঠাবে। কিন্তু আমার ধারণা, এখানে যে গণহত্যার কথা বলা হয়েছে, সেটি চীন এবং রাশিয়া গ্রহণ করবে না। তারা এখানে ভেটো দিবে।’ এমদাদুল বলছেন, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে, এই বিষয়টি যুক্তরাষ্ট্রও গ্রহণ করবে না। কারণ একইভাবে গাজা এবং আফগানিস্তানের প্রসঙ্গও এখানে আসবে। এই বিশ্লেষক বলছেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা কিংবা তাদের ক্ষতিপূরণের চেয়েও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যাবাসনের বিষয়টি। কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনেক বেশি জটিল বলেই মত এই বিশ্লেষকের। তার মতে, বহুপাক্ষিক আলোচনা যেমন প্রয়োজন, তেমনি রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থানও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইসিজের রায়ের পরে বাংলাদেশের এই বিষয়ে চীনের সঙ্গে আবারও বসা উচিত বলেই মনে করেন এমদাদুল ইসলাম। তার মতে, তাদের (মিয়ানমারের) পেছনে চীনের যে জোরালো সমর্থন, এছাড়া রাশিয়ার সঙ্গেও সমপ্রতি তারা একটি সামরিক চুক্তি করেছে। ফলে আমাদের ফরেন পলিসি দিয়ে এগুলো যতক্ষণ পর্যন্ত সমঝোতার জায়গায় আনতে না পারবো, ততক্ষণ মিয়ানমারের জেনারেলরা এ নিয়ে মাথা ঘামাবে না।

কূটনীতিই ভরসা

২০১৭ সালের ২৫ আগস্টের পর মাত্র কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। যা গত প্রায় এক দশক ধরে স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা আরআরআরসি এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সামনে এখন তিনটি পথ খোলা রয়েছে বলেই মনে করেন সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। জাতিসংঘের রেজুলেশন, নিরাপত্তা পরিষদে চাপ এবং চীনসহ মিয়ানমারের মিত্রদের সঙ্গে আলোচনা- এই তিনটি উদ্যোগের কথা বলছেন তারা। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর বাংলাদেশের দিক থেকেও নানান ধরনের কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেই মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তিনি বিবিসি বাংলাকে বলেন, আইসিজের রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইডের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে অনেক বেশি স্পষ্ট। ফলে বাংলাদেশ এখন রায়ের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে এই বিষয়ে একটি রেজ্যুলেশন উত্থাপন করতে পারে।

হুমায়ুন কবিরের মতে, কোর্ট যে রায় দিয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন করা হয়-সেজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়ে একটা রেজ্যুলেশন বাংলাদেশ মুভ করতে পারে। যেখানে গাম্বিয়াসহ যে ১১টি দেশ এই বিষয়টিকে সমর্থন করেছে তারাও সঙ্গে থাকতে পারে। এর মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আইসিজে’র রায় দ্রুত বাস্তবায়নে একটি নৈতিক চাপ তৈরি করা সম্ভব হবে বলেই মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। পরে এই মামলায় গাম্বিয়াকে সমর্থন জানিয়েছিল কানাডা, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ দশটি দেশ।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, মামলার রায় দ্রুত কার্যকরের বিষয়ে এই দেশগুলোর সঙ্গে একটি যৌথ উদ্যোগ নিতে পারে বাংলাদেশ। এছাড়াও যারা মিয়ানমারকে প্রভাবিত করতে পারে তাদের সঙ্গেও যুক্ত হতে পারে বাংলাদেশ। সেটা চীন হতে পারে, রাশিয়াও হতে পারে। এছাড়া মিয়ানমারের সঙ্গেও বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা আরো জোরদার করার কথা বলছেন এই বিশ্লেষক। হুমায়ুর কবির মনে করেন, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকার্যে অংশ নিয়ে আন্তর্জাতিক আইনকানুনের মধ্যে থেকে একটি প্রক্রিয়া অনুসরণের বার্তা দিয়েছে মিয়ানমার। তিনি জানান, তারা কিন্তু আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। ফলে একটি বার্তা পাওয়া যায় যে, মিয়ানমার ডাজেন্ট ওয়ান্ট টু ডিফাই (মিয়ানমার অস্বীকার করতে চায়নি)। তারাও আন্তর্জাতিক আদালতের প্রক্রিয়ার সঙ্গে থেকেছে। ফলে আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন পর্যায় থেকে যদি তাদেরকে বোঝানো যায়, সেটিও সহায়ক ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থানও গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশ্লেষক।

আইসিজের রায় ‘অন্যায্য’ : মিয়ানমার

বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে মর্মে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির জান্তা সরকার। মিয়ানমার নাও এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী নেপিডোয় গতকাল সংবাদ সম্মেলনে জান্তা সরকার এই রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে এটি ‘সর্বসম্মত ছিল না’ বলে অভিহীত করেছে। সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেছেন, আইসিজের এই রায় পর্যালোচনা বা ভালোভাবে বোঝার জন্য সরকারের সময়ের প্রয়োজন। তিনি বলেন, ১৫ জন বিচারকের সবাই এই রায়ের সাথে একমত হননি। ৯ জন এই সিদ্ধান্তের পক্ষে সম্মতি দিয়েছেন, আর ৬ জন দ্বিমত পোষণ করেছেন। সুতরাং, এটি কোনো সর্বসম্মত সিদ্ধান্ত নয়। আমি বলব এটি অন্যায্য। রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোয়ে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অবস্থান দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও টেনে আনেন। একইসঙ্গে এই মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়ার বিষয়েও তীব্র সমালোচনা করেন তিনি। সোয়ে বলেন, আফ্রিকার

ঐ দেশটির সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্কই ছিল না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন

আপডেট সময় ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬