ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আইন ও ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় দেব না: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দল সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন, নির্বাচনে অর্থ দিয়ে পরে কোনো সুবিধা নেবেন, তা ভুল ভাবছেন। আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে শাপলা কলি প্রতিকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করবেন, তবে কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করবেন না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলে। যে দল ক্ষমতায় আসে, সুবিধা নেয় তারাই। এই সংস্কৃতি এখন থেকে আর চলবে না।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করতে যেসব উদ্যোগ নিচ্ছে সরকার

আইন ও ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় দেব না: হাসনাত

আপডেট সময় ০৪:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬