বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এলএনজি আমদানির সিদ্ধান্ত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (২৬ এপ্রিল) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে আছে ১৮ হাজার মেগাওয়াট। আমরা আশা করছি অনেকটা ম্যানেজ করতে পারব। লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে।

উপদেষ্টা বলেন, এটা স্বল্পমেয়াদের সরকার। জ্বালানির সবকিছুতে অনেক সময় লাগে। এমন কিছু আমরা হাতে নিই না, যা আমরা করতে পারব না। আমরা অগ্রাধিকার দিয়েছি বকেয়া পরিশোধে। বিল পেমেন্ট না করলে কোনো দেশ ব্যবসা করবে না।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমাতে হবে। গ্যাসের লাইনে লিকেজ ছিল, সেগুলো ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এলএনজি আমদানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এনেছি। আগামী বছর বকেয়া দিতে হবে না। শুধু কারেন্ট পেমেন্ট দিতে হবে। আগামী বছর ভর্তুকি বাড়বে না, বরং কমবে।

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, বিটে কেউ অংশ নেয়নি, মিনিস্ট্রিতে চূড়ান্ত অনুমোদন হয়ে গেলে পুনরায় রি-টেন্ডার করা হবে।

জ্বালানি তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসিকে দেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ে আছে, কারণ তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। আবার আপনারা বলতে পারেন তেলের দাম কমছে না কেন। এটার জন্য প্রতিবেশী দেশের দাম আর ভর্তুকির বিষয় থাকে।

সেমিনারে উপস্থিত ছিলেন পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান, বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম, জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন, ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com